প্রচলিত ধারা থেকে বেরিয়ে পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকে রূপান্তরের পথে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক। ইতোমধ্যে শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক পরিকল্পনার প্রতি সবুজ সংকেত দিয়েছে।
এখন এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ ফিজিবিলিটি রিপোর্ট বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যাংকটির কার্যক্রম পুরোপুরি শরিয়াহভিত্তিক মডেলে রূপান্তরিত হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে ইসলামিক ব্যাংকিং সেবার চাহিদা ক্রমেই বাড়ছে। তাই এনসিসি ব্যাংকের এই পদক্ষেপ আর্থিক খাতে নতুন দিগন্ত খুলে দিতে পারে।