প্রফেসর ইউনূস এক বছরের মধ্যে নিজের রেকর্ড ভেঙে দিয়েছে।

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ মাস আগে

নিউ ইয়র্কে জাতিসংঘের সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক সভায় বাংলাদেশের প্রতিনিধিদল নিয়ে নতুন বিতর্ক উত্থাপিত হয়েছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত এই প্রতিনিধিদলে এবার ১০৪ সদস্য ছিলেন, যা এক বছরের মধ্যে নিজের রেকর্ড ভেঙে দিয়েছে। শুরুতে আট সদস্যের কথা বলা হয়েছিল, পরে তা বেড়ে ৫৭, এবার ছুঁইছুঁই ১০০-এর পার, যা নিয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

অনেকে প্রশ্ন করছেন, এত বিশাল প্রতিনিধি দলের প্রয়োজন কি ছিল? বিশেষ করে যাদের ভূমিকা স্পষ্ট নয় — উপদেষ্টা, মিডিয়া টিম ও নিরাপত্তা সঙ্গীসহ বহু সদস্যের উপস্থিতি কি কূটনৈতিক অর্জনকে প্রভাবিত করেছে? এছাড়া রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি ও দলের সমন্বয়ে পরিকল্পিত নতুন ধারণা থাকলেও এর ফলাফল শূন্যপ্রায় হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানা যায়, দলের নেতৃত্ব ও উপদেষ্টাদের মধ্যে নাম প্রস্তাব ও সমন্বয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, যা সফরের কার্যকারিতা ব্যাহত করেছে। পাশাপাশি, বিমানবন্দর ও জাতিসংঘের আশপাশে বিক্ষোভ, ডিমবৃষ্টি এবং সমালোচনার ঝড় বাংলাদেশের ইমেজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

বহু বিশ্লেষক মনে করেন, নিউ ইয়র্ক সফরের উদ্দেশ্য ছিল জাতীয় সম্মান ও কূটনৈতিক অর্জন, কিন্তু বহুসদস্যের প্রতিনিধি দল, অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব এবং কার্যকরী পরিকল্পনার অনুপস্থিতি এ উদ্যোগকে ‘রাষ্ট্রীয় পিকনিক’-ে পরিণত করেছে।

এদিকে, প্রফেসর ইউনূসের এই উদ্যোগে যে আলোচনা সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক অধ্যায় হিসেবে সংরক্ষিত হবে। তবে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে জবাবদিহিতার অভাবে, এই সফরের প্রকৃত ফলাফল ও উদ্দেশ্য আজও স্পষ্ট নয়।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!