ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে, নোয়াখালীর নতুন এসপির দায়িত্ব গ্রহণ

হিমেল আহাম্মেদ, নোয়াখালী | দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব টি. এম মোশাররফ হোসেন শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুকের কাছ থেকে তিনি দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণের আগে সকালে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত এসপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত এসপি টি. এম মোশাররফ হোসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নোয়াখালীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, তিনি ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশ হেডকোয়ার্টারসহ বিভিন্ন ইউনিটে সুনাম, দক্ষতা ও সৎভাবে দায়িত্ব পালন করেছেন। নোয়াখালীতে যোগদানের আগে তিনি খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও উন্নতি দেখা যাবে।

error: Content is protected !!