জাতিসংঘে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্ব নেতারা বাংলাদেশকে আর্থ-সামাজিক উন্নয়ন, আইনের শাসন ও গণতন্ত্রের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বুধবার (নিউইয়র্ক স্থানীয় সময়) জাতিসংঘের সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিশ্বের বিভিন্ন নেতারা অংশ নেন। তারা বাংলাদেশকে প্রতিশ্রুতি দেন যে, রোহিঙ্গা সংকটের যে কোনো সমাধানে তারা পাশে থাকবে। বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধির নতুন পথ নিয়ে সমাধানমূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যাতে তাদের স্থায়ী ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।
বিশ্ব নেতাদের এই আশ্বাস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক সঙ্কট সমাধানে ইতিবাচক ধাপ হিসেবে মূল্যায়িত হচ্ছে।