বাউফল পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কারের পর পুনরায় দলে ফিরিয়ে নেওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। এই খবরে বাউফল পৌর বিএনপির পক্ষ থেকে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দলীয় ঐক্য আরও সুদৃঢ় হওয়ায় নেতাকর্মীরা একে বিএনপির জন্য ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করছেন। তারা আশা প্রকাশ করেন, জনাব হুমায়ুন কবিরের নেতৃত্বে বাউফল পৌর বিএনপি ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখবে।
আনন্দ উৎসবের সময় জনাব হুমায়ুন কবির সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “বাউফলের জনগণই আমাদের শক্তি। জনগণের অধিকার আদায়, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি আগের চেয়ে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।” তিনি সকলকে ভেদাভেদ ভুলে দল ও জনগণের স্বার্থে একসাথে কাজ করার আহ্বান জানান।