মনিরামপুরে ইনসাফভিত্তিক রাষ্ট্রের আহ্বান: গাজী এনামুল হকের

মো: কামরুল হাসান | যশোর
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যশোর-৫ (মনিরামপুর) আসনে ১০ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. গাজী এনামুল হক–এর নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচার মিছিলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও জামায়াত নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার বিকেলে মনিরামপুরে মিছিল

বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেল ৪টায় মনিরামপুর উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে উত্তরপ্রান্তে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সংসদ সদস্য প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক

এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতের আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় কর্মী-সমর্থকরা। প্রচার মিছিলে শত শত সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

“আজ দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদের দিন”

সমাবেশে বক্তব্যে এ্যাড. গাজী এনামুল হক বলেন,

“আজ মনিরামপুরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। আজ অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদের দিন। আজ শাসনের নয়—সেবার রাজনীতির আহ্বান।”

তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার শপথে মনিরামপুরের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইলেন প্রার্থী

প্রচার সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশে বলেন,

“দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আপনার একটি ভোট ন্যায়বিচারের পক্ষে, জনকল্যাণের পক্ষে এবং মনিরামপুরের উন্নয়নের পক্ষে।”

“মনিরামপুর পরিবর্তন চায়”

বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, আজকের এই প্রচার মিছিল প্রমাণ করে—
মনিরামপুর পরিবর্তন চায়, দুঃশাসনের অবসান চায় এবং মানুষের কথা বলা একজন প্রতিনিধি চায়।

তিনি সকলকে আগামী দিনের কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন,
“লাইভে যুক্ত থাকুন, পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিন।”

error: Content is protected !!