মানিকগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশ: ৩ মাস আগে

 

মানিকগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গড়পাড়া এলাকার সিক্স স্টার প্লাজা সংলগ্ন সেলিনার পরিত্যক্ত টিনের ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম কামরুজ্জামান খান আদর (২৪)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের মৃত তারেকুজ্জামানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদরকে আটক করা হয়। তার প্যান্টের পকেট থেকে দুটি জিপার ব্যাগে রাখা মোট ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ হাজার টাকা। দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পূর্বেও তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫৭ পিস ইয়াবাসহ কামরুজ্জামান খান আদরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”

ওসি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

error: Content is protected !!