মান্দায় ১৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি

আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) উপজেলা সংবাদদাতা
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে নওগাঁর মান্দা উপজেলায় ১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মকে-কে আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার রাতে দলীয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা

কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন—
উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকুনওফেল আলী মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, নজরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক

দলীয় নেতারা জানান, নির্বাচনের আগে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কমিটি মাঠ পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। নির্বাচনকালীন কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

error: Content is protected !!