রাজধানী ঢাকার ধোলাইপাড় এলাকায় আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে বাসটির নাম ও আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে বাসে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
সূত্র: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স