শহিদুল আলমের শেষ বার্তা যা বিশ্বকে জাগিয়ে তুলল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কাছ থেকে আলাদা অবস্থানে আছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। আজ (৩ অক্টোবর ২০২৫) দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

শহিদুল আলম তার ভিডিও বার্তায় বলেন, “আজ আমরা ফিলিস্তিন টাইম জোনে এসেছি। সুমুদ ফ্লোটিলায় যাঁরা গিয়েছিলেন, তাঁরা ভিন্নভাবে গিয়েছিলেন। আমরা আলাদাভাবে যাচ্ছি। এভাবেই আমাদের পরিকল্পনা ছিল যাতে তাদের ওপর কিছু হলে আমরা এগিয়ে যেতে পারি।”

এর কিছুক্ষণ পর ইসরায়েলি বাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’র সর্বশেষ জাহাজ আটক করেছে। এটি গাজা রক্ষায় প্রেরিত এই মানবিক ত্রাণ অভিযানের উপর একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

শহিদুল আলমের এই বার্তা এবং জাহাজ আটক ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে সমর্থক ও মানবাধিকার সংস্থার নজর কাড়ছে। ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা ও সমর্থনের এই উদ্যোগ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!