শাপলা কলি দিয়ে ঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল : সামান্তা শারমিন

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, “আমাদের দলকে বাচ্চাদের দল হিসেবে ইঙ্গিত করেই গেজেটে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে।” তিনি অভিযোগ করেন, এটি রাজনৈতিক বৈষম্যের এক স্পষ্ট উদাহরণ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সামান্তা শারমিন আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। অথচ আমরা সনদের প্রতি আস্থা রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত। তবে অবমূল্যায়ন ও বৈষম্যমূলক আচরণ রাজনীতিকে আরও বিভক্ত করবে।”

সেমিনারে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও জাতীয় যুবশক্তির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

📰 সূত্র: দেশ এডিশন

error: Content is protected !!