শেখ সাদি আমার ছোট ভাই, প্রেমিক নয় — পরীমনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। এক দশকের ক্যারিয়ারে অভিনয়, বিতর্ক ও ব্যক্তিজীবন—সবকিছু নিয়েই তিনি বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। তবে এসব সমালোচনাকে তিনি তেমন গুরুত্ব দেন না, নিজের মতো করেই চলেন পরী।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে নিজের চারপাশের নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক রুম্মান রশীদ খান তাকে প্রশ্ন করেন,
‘শেখ সাদি কি তোমার প্রেমিক?’

উত্তরে পরীমনি হেসে বলেন,

“না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদি আমার খুব কাছের।”

এই জবাবে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, শেখ সাদির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই—বরং তিনি তাকে ছোট ভাইয়ের মতোই দেখেন।

অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই প্রায়শই আলোচনায় থাকেন পরীমনি। তবে নিজের অবস্থানে দৃঢ় থেকে প্রতিটি গুঞ্জনকে তিনি সামলান হাসিমুখে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!