কালাইয়ে শিশুকে হারিয়ে শোকাহত পরিবার

আবু জাফর, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

জয়পুরহাটের কালাই উপজেলায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে উপজেলার কালিমোহর মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিমোহর মহল্লার বাসিন্দা জুয়েল হোসেনের ২০ মাস বয়সী ছেলে জুবায়ের বাড়ির পাশের এলাকায় খেলাধুলার সময় সবার অজান্তে পানিতে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুটিকে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

error: Content is protected !!