টাঙ্গাইলের ঘাটাইলে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। নিখোঁজের কয়েকদিন পর উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সূচনা (১৮) ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী এলাকার আইনপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি তার বিয়ে হয়েছিল মধুপুর উপজেলার এক যুবকের সঙ্গে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ তারিখ রাতে তিনি স্বামীর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন মাধ্যমে তার অবস্থান সম্পর্কে তথ্য জানতে পারেন।
পরিবারের দাবি, কয়েকদিন পর স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করা হলে শনিবার রাতে ঘাটাইলের একটি ভাড়া বাসায় তাদের ডাকা হয়। পরদিন বিকেলে ওই বাসা থেকে সূচনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান
যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏
১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন