বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। চলমান মধ্যপ্রাচ্য সংকট ও জ্বালানি বাজারের অস্থিরতাকে এ মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এফএও’র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের পর এটিই খাদ্যপণ্যের সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি।
সংস্থাটি বলছে, অপরিশোধিত তেলের দাম বাড়ায় বায়োফুয়েল শিল্পে বীজ তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ায় উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে বীজ তেলের দামে বাড়তি চাপ তৈরি হয়েছে।
এদিকে সংঘাত পরিস্থিতির প্রভাবে সারের দাম বাড়ায় গমের বাজারেও প্রভাব পড়েছে। এফএও’র তথ্যমতে, গমের দাম প্রায় ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, উচ্চমূল্যের কারণে কৃষকরা কম সার প্রয়োজন হয় এমন ফসল চাষে ঝুঁকতে পারেন। এতে ভবিষ্যতে গমের সরবরাহ কমে গিয়ে দাম আরও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি ও কৃষিপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে সামনের মাসগুলোতেও খাদ্যদ্রব্যের দামে চাপ থাকতে পারে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও এফএও তথ্য
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান
যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏
১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন