দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ১ ঘন্টা আগে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে প্রতি বছর ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব মানুষের মধ্যে আত্মনিবেদন, মানবিকতা ও স্রষ্টার প্রতি গভীর বিশ্বাসের বার্তা পৌঁছে দেয়।

তিনি হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অটল ঈমানের দৃষ্টান্ত স্মরণ করে বলেন, সেই মহান শিক্ষা মুসলিম উম্মাহর কাছে ঈদুল আজহার তাৎপর্য আরও গভীর করেছে।

পোস্টে প্রধানমন্ত্রী দেশ ও বিশ্বের মুসলমানদের জন্য শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে সকলের কোরবানি ও ইবাদত কবুল হওয়ার দোয়া করেন।

error: Content is protected !!