আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান—তারা এনসিপির সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেক জেলা ও আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এ মাসের মধ্যেই প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে।”
নাহিদ ইসলাম জানান, ‘শাপলা কলি’ প্রতীকে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের প্রতিফল আগামী নির্বাচনে দেখা যাবে।
তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকেই আমরা শাপলা প্রতীক চেয়ে আসছি। কিন্তু নির্বাচন কমিশন প্রতীক দিতে গড়িমসি করে। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতীক পেয়েছি।”
নাহিদ ইসলাম বিশ্বাস প্রকাশ করে বলেন, এনসিপি দেশের মানুষকে একটি নতুন, ইতিবাচক ও উন্নয়নমুখী রাজনীতির ধারায় যুক্ত করতে সক্ষম হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান
যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏
১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন