পবিত্র ঈদুল আজহায় সাজেকবাসীকে চেয়ারম্যান অতুলাল চাকমার শুভেচ্ছা

রুপম চাকমা, বাঘাইছড়ি (রাঙামাটি):
প্রকাশ: ৪৫ minutes ago

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র উৎসব সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চেয়ারম্যান অতুলাল চাকমা আরও বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ ও মানবতার কল্যাণে কাজ করা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সাজেক ইউনিয়নের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হোক। পবিত্র ঈদুল আজহা দেশ ও জাতির জন্য বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

পরিশেষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রেখে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং আবারও সবাইকে “ঈদ মোবারক” জানান।

error: Content is protected !!