পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী রহিচ মিয়া

হোসাইন কবীর:
প্রকাশ: ২ ঘন্টা আগে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী জনাব রহিচ মিয়া।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। কুরবানির মাধ্যমে মানুষ আত্মত্যাগের মহিমা উপলব্ধি করতে পারে এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা লাভ করে।

তিনি আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মানুষের ভেতরে সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সমাজে হিংসা-বিদ্বেষ ও বিভেদ পরিহার করে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

রহিচ মিয়া বলেন, ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

শেষে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

error: Content is protected !!