বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। এবার এ বিষয়ে সরাসরি মন্তব্য করেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি খোলামেলা অবস্থান তুলে ধরেন।
ইশরাক লেখেন, “গত কয়েকদিন অনেক কিছু বলা হলেও, নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলিনি। আজ অল্প কিছু বলছি, কারণ সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে।”
তিনি আরও জানান, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তানরা দেশ ও জাতির কল্যাণে ক্রিকেট বোর্ডে আসার চেষ্টা করেছেন। তার ভাষায়, “আমাদের সকলের ভালোবাসা এবং গৌরবের জায়গা ক্রিকেট। কিছু মানুষ বলছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এটি কোনো কেলেঙ্কারি বা আইন লঙ্ঘন নয়।”
রাজনীতিবিদদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক থাকলেও ইশরাকের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, ক্রীড়া সংগঠনে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে, রাজনৈতিক প্রভাব বিসিবির কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ তুলছেন অনেকেই।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান , যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏, ১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন