বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত রাঙ্গামাটি জেলার বিদ্যমান শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পেয়েছেন মোঃ রেজুয়ান ভূঁইয়া। শনিবার (২৪ মে ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য মোঃ রেজুয়ান ভূঁইয়াকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি পাওয়া সদস্যকে অভিনন্দন জানান এবং কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। পদোন্নতির সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতাও বৃদ্ধি পায়। নতুন পদমর্যাদার মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা পদোন্নতি পাওয়া এএসআই মোঃ রেজুয়ান ভূঁইয়ার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।