শিক্ষার্থীদের দক্ষতাবিকাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

দেশের উচ্চশিক্ষায় দীর্ঘদিনের প্রচলিত ধারা থেকে বেরিয়ে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা, প্রযুক্তি ও কর্মসংস্থানকেন্দ্রিক বড় রূপান্তরের পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তুলতে পাঠ্যক্রম এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে এই ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এই রূপান্তর ও সংস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দেশের উচ্চশিক্ষায় দীর্ঘদিনের প্রচলিত ধারা থেকে বেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যমান ব্যবস্থায় যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করা দরকার, তা গুরুত্বের সাথে করা হচ্ছে। পাশাপাশি আধুনিক কর্মক্ষেত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন কিছু বিষয়ও আমরা পাঠ্যক্রমে যুক্ত করছি।”

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই নতুন পরিকল্পনার মূল লক্ষ্য হলো পাস করে বের হওয়া শিক্ষার্থীদের জন্য সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এর ফলে সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কারিগরি দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের ওপর বিশেষ জোর দেওয়া হবে, যা দেশের উচ্চশিক্ষার সামগ্রিক মান উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

error: Content is protected !!