নোয়াখালীর উপকূলীয় এলাকায় মেঘনা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। রোববার দুপুরে তিনি হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি বলেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, প্লাবন ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বসবাস করছেন। স্থানীয়দের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, মেঘনা নদীর ভাঙনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও বসতভিটার ক্ষয়ক্ষতি হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্থানীয় মানুষের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের উপকার নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান
যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏
১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন