অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

প্রকাশ: ২ মাস আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন, জুলাই বিপ্লব এবং কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিশেষ প্যানেল আলোচনা আয়োজন করছে ইউনিয়নটি, যেখানে বক্তব্য দেবেন তিনি।

অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মোওসা হাররাজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে জানানো হয়, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনগুলোর সময় হাসনাত আব্দুল্লাহর ভূমিকা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। এসব অভিজ্ঞতা তিনি আলোচনায় তুলে ধরবেন এবং একাডেমিক-নীতিনির্ধারণী পরিসরে মতবিনিময় করবেন।

আমন্ত্রণপত্র অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্য সফরের সময়—

  • বিভিন্ন একাডেমিক সেমিনারে,

  • নীতি-সংলাপগুলোতে,

  • এবং শিক্ষাবিষয়ক বৈঠকে অংশ নেবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, তার যুক্তরাজ্য সফর সম্পূর্ণ একাডেমিক ও আলোচনামূলক উদ্দেশ্যে এবং কর্মসূচি শেষে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। সফরের সমন্বয় ও সময়সূচি পরিচালনা করবে অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসনাত আব্দুল্লাহ।

দেশের রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত হওয়ার এই সুযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

error: Content is protected !!