আজ থেকে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি শুরু

প্রকাশ: ২ মাস আগে

দেশের বাজারে ভোজ্যতেলের দাম লিটারে ৬ টাকা বেড়েছে। নতুন এই মূল্য সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে দামের এই সমন্বয় ঘোষণা করে।

সংস্থাটি জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে স্থানীয় বাজারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী:

  • বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকা

  • ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৫৫ টাকা

  • খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭৬ টাকা

সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করা ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না।

error: Content is protected !!