আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

মো আবু সাইদ | স্টাফ রিপোর্টার ত্রিশাল
প্রকাশ: ১ মাস আগে

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি টাটা পিকআপ এবং চুরি হওয়া গরুও উদ্ধার করা হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ত্রিশাল, গাজীপুর ও পুবাইল এলাকায় একাধিক অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ৩ জানুয়ারি দিবাগত রাতে ত্রিশাল পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডের দুটি গোয়ালঘর থেকে মোট ৭টি গরু চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। পরে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ও ভোরে পৃথক অভিযানে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় গরু চুরির সঙ্গে জড়িত ছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

error: Content is protected !!