আমাদের উত্তরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার │ আলী হোসেন শ্যামল
প্রকাশ: ১ মাস আগে

শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের উত্তরা ফাউন্ডেশন’। গত শুক্রবার (৯ জানুয়ারি) উত্তরা ১৫ নম্বর সেক্টরের উত্তরা ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেওয়ান আরিফুল ইসলাম। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোনালিসা মুন্নি, সভাপতি আলী হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল আলম, প্রচার সম্পাদক ফজলে এলাহি, ত্রাণ বিষয়ক সম্পাদক রিপন সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক দেওয়ান

অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে কম্বল ও মানসম্মত গরম পোশাক তুলে দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের দুর্ভোগ কমাতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ‘আমাদের উত্তরা ফাউন্ডেশন’ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, উত্তরা ফাউন্ডেশন স্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তার পাশাপাশি তারা নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। শীতবস্ত্র গ্রহণকারী সুবিধাভোগীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

error: Content is protected !!