আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশিসহ নিহত ৫, আহত ৫৮

দেশ এডিশন আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত-এ চালানো হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন।

আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হামলার সময় মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে ১৫২টি সফলভাবে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।

এছাড়া বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পাঠানো মোট ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বিশ্লেষকদের মতে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: খালিজ টাইমস

error: Content is protected !!