নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশবপুর এলাকায় অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৩টায় আমিশাপাড়া ইউনিয়নের কেশবপুরে খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলামের নিজস্ব ভবনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমেরিকান প্রবাসী ডা. সিরাজুল ইসলাম ও মাস্টার নুরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪০০ জনের বেশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী রফিকুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূর হোসেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আব্দুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মানিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, আমিশাপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান, আমিশাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী পারভেজ আলম, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম শহীদসহ ইউনিয়ন ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শীত মৌসুমে এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।