আরেকবার চেষ্টা করে দেখি: মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ১ মাস আগে

মধ্যরাতে সাবেক উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস—“আরেকবার চেষ্টা করে দেখি”

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়ে আবারও চেষ্টা করার কথা জানিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন—নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ’ ছাত্র ও নাগরিকদের সাথে কথা বলেছেন, যারা একসময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে আশাবাদী ছিলেন।

তিনি বলেন, সবার মধ্যেই একধরণের হতাশা ও আস্থাহীনতা দেখা গেলেও আলোচনা শেষে তারা সিদ্ধান্তে এসেছেন— “আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।”

মাহফুজ আলম আরও বলেন, যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন—তারা যেন যোগাযোগ করেন।

তিনি উল্লেখ করেন, জনগণের ক্ষোভ-হতাশা-অপ্রাপ্তি যেমন শুনতে চান, তেমনি নিজেদের ভুল, বাস্তব সংকট ও কমতি নিয়েও আলোচনা করতে চান—এবং গত দেড় বছরের পর্যালোচনার পর কিভাবে নতুন করে শুরু করা যায়, সে সম্ভাবনা নিয়ে কথা বলতে চান।

error: Content is protected !!