আলি খামেনির পর ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি নির্বাচিত

দেশ এডিশন আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটির দাবি, ইরানের বিপ্লবী গার্ডের চাপের মুখে দেশটির গুরুত্বপূর্ণ ধর্মীয় পরিষদ এসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদ শহরে দাফন করা হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা ফার্স নিউজ। ইরানিদের কাছে মাশহাদ একটি পবিত্র নগরী হিসেবে বিবেচিত।
৮৬ বছর বয়সী আলি খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, মাশহাদ শহরেই তার জন্ম হয়েছিল। শহরের বিখ্যাত ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে দাফনের নির্দিষ্ট সময় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এছাড়া মৃত্যুর আগে আলি খামেনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা (আ.) মাজারে দাফন করা হয়।

error: Content is protected !!