ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক | দেশ এডিশন:
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, চলমান সংঘাতের মধ্যে তারা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে তারা জানায়, নিজেদের দেশের ওপর যুদ্ধের হুমকি সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

অন্যদিকে মঙ্গলবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে সরে আসবে না।

এদিকে বুধবার সকালে ইসরাইলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনার বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

error: Content is protected !!