ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৩ minutes ago

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহনের জন্য জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে আরোপিত সীমাবদ্ধতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দায়িত্বশীল এক মন্ত্রী জানান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত বাসগুলো সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, নির্ধারিত সময়সূচি মেনে বাস চলাচল করছে এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো অর্থ আদায় করা হচ্ছে না। যাত্রীসেবার মান ঠিক রাখতে পরিবহনগুলোকে শিডিউল অনুযায়ী পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি সংকটের অজুহাতে যেন কোনো পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে বা অগ্রিম বিক্রি করা টিকিট ফেরত দিতে না পারে, সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। এর আগে কিছু পরিবহন জ্বালানি সংকটের কারণ দেখিয়ে অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করলেও সরকারের কঠোর নির্দেশনার পর সেই প্রবণতা বন্ধ হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সিদ্ধান্তের ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে এবং পরিবহন সংকট অনেকটাই কমে আসবে।

error: Content is protected !!