ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, ফিরছে কর্মচাঞ্চল্য

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে মঙ্গলবার (সকাল ৯টা) থেকে দেশের সরকারি-বেসরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজারও সকাল ১০টা থেকে তাদের নিয়মিত কার্যক্রমে ফিরেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসের বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে পরিচালিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন পেশার মানুষ। বিশেষ করে গ্রামের বাড়ি থেকে ঢাকাসহ বিভিন্ন বড় শহরে ফিরছেন কর্মজীবীরা। ফলে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।

error: Content is protected !!