ঈশ্বরদীতে সতেজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

প্রতিনিধি: মো. হাসান ইসলাম ঈশ্বরদী (পাবনা):
প্রকাশ: ১২ ঘন্টা আগে

পাবনার ঈশ্বরদী উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) উপজেলার সাকড়েগারী এলাকায় সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান সতেজ সমাজ কল্যাণ সংস্থা এ আয়োজন করে।

সংস্থার সভাপতি রুবেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ডিডিপি গুরু আশ্রমের প্রতিষ্ঠাতা এস.এম. রাজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক এম. রাশেদুল আউয়াল রিজভী।

সংস্থার সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার অর্থ সম্পাদক হাসান ইসলাম, সাংবাদিক মুনমুনসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৮০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

error: Content is protected !!