রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা (অক্ষাংশ ২২.৫১° উত্তর, দ্রাঘিমাংশ ৮৯.১৭° পূর্ব), যা রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে প্রায় ১৮৮ কিলোমিটার দূরে।
United States Geological Survey (ইউএসজিএস) একই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে উল্লেখ করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প এবং উৎপত্তিস্থল তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকায় হলেও সচেতনতা জরুরি।