এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

প্রকাশ: ২ মাস আগে

ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় বিষয়টি এনসিপির একটি সূত্র নিশ্চিত করেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তাসনিম জারা লিখেছেন, “বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।”
এনসিপি থেকে পদত্যাগ করার পর এই ঘোষণা তাসনিম জারার রাজনৈতিক ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়ের সূচনা করছে।

error: Content is protected !!