কবুল বলেছেন, কাবিনে সই করেছেন — এখন সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিলো তখন আমরা সনদে স্বাক্ষর করিনি। সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম আমরা। তা না করে অনেক দল সনদে স্বাক্ষর করলো। তার মধ্যে একটি দল এখন সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলবো, কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার লাকসামের বাইপাস এলাকায় দলের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা নীতিতে অটল, জনগণের স্বার্থে আপস করবো না। যারা নিজেরা চুক্তিতে সই করে এখন পিছু হটছে, তারা দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করছে।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

📰 সূত্র: দেশ এডিশন

  • #দেশএডিশন
  • error: Content is protected !!