কুয়াকাটায় ভাড়াবাসায় গৃহবধূর ম র দে হ, স্বামী আটক

দেশ এডিশন | পটুয়াখালী প্রতিনিধি (মো. মেহেদী হাসান):
প্রকাশ: ১ মাস আগে

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়াবাসা থেকে আরিফা আক্তার (১৭) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রিফাত (২১)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফা আক্তার বরিশাল জেলার বায়োরগাতি এলাকার আ. খালেক হাওলাদারের মেয়ে।

পুলিশ জানায়, প্রায় চার মাস আগে আরিফা ও রিফাত কুয়াকাটায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি, দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।

ঘটনার রাতে ঘর থেকে কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে ভেতরে ঢুকে আরিফার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের সামনে রিফাতকে বসে থাকতে দেখা যায়। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহিপুর থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!