কেন্দ্র দখল ঠেকাতে নারীদের প্রস্তুত থাকার আহ্বান — ডা. মাহমুদা মিতু

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে


বগুড়ায় এক মহিলা সমাবেশে ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়।

বুধবার দুপুরে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ফুলতলা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মহিলা সমাবেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু।

তিনি বলেন, কোনো দল ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে নারীরা তা প্রতিহত করবেন। পাশাপাশি নারীদের নিয়ে কটূক্তি সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি। দেশের স্বার্থ ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় নারীদের সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ আসনের প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে ঢাকা–বগুড়া মহাসড়কে একটি মিছিল বের করা হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাকিব মাহাদিসহ জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান।

সমাবেশে বক্তারা নারীদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার প্রয়োগ এবং সামাজিক মর্যাদা রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সমাবেশ ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

error: Content is protected !!