কেশবপুরে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ১ মাস আগে

১২ জানুয়ারি ২০২৬ তারিখে যশোরের কেশবপুরে কিশোরীদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, চেক/উপকরণ বিতরণ অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কেশবপুরের আয়োজনে পাজিঁয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিআরডিবি হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের আওতায় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)। তিনি কিশোরীদের উদ্দেশে বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং থেকে সচেতন থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশেও বলেন, ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটানো, তাদের সমস্যা-সুবিধার কথা মনোযোগ দিয়ে শোনা এবং বন্ধুসুলভ আচরণ গড়ে তুললে কিশোর-কিশোরীরা অনেক বেশি নিরাপদ ও সচেতনভাবে বেড়ে উঠতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যশোরের উপ-পরিচালক বি এম কামরুজ্জামান

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল), যশোর, কেশবপুর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

error: Content is protected !!