বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার বিষয়ে আজ পরিকল্পিত এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে আসছে না। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার ঢাকায় এসে পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ যাত্রা হবে।
তিনি আরও জানান, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তবে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।