খুলনায় প্রতিপক্ষের গু *লি *তে যুবক নি *হ *ত

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে আব্দুল রাশেদ বিকুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিকুল খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাগার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল আওয়ালের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে বাগমারা এলাকায় বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ধারণা করছে, নিজেদের একটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের তৎপরতা চলছে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!