ঘরে বসেই জানুন ভোটার নম্বর ও ভোটকেন্দ্র

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৩ দিন আগে

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এখন আর ভোটকেন্দ্র খুঁজতে ভোগান্তি নয় — ঘরে বসেই জানা যাবে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং কোথায় ভোট দিতে হবে সেই গুরুত্বপূর্ণ তথ্য।

ভোটারদের জন্য চারটি সহজ ও কার্যকর পদ্ধতি চালু করা হয়েছে। Smart Election Management BD অ্যাপ ভোটাররা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই তথ্য জানতে পারবেন। যেভাবে করবেনঃ Play Store বা App Store থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড অ্যাপ চালু করে ড্যাশবোর্ডে প্রবেশ ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান এরপর দেখা যাবে— ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম, সম্পূর্ণ ঠিকানা

হটলাইন নম্বর ১০৫ যাদের স্মার্টফোন নেই, তারাও সহজে জানতে পারবেন। প্রক্রিয়াঃ ১০৫ নম্বরে কল অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে 🕕 সেবা সময়: প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। 💬 ৩. এসএমএসের মাধ্যমে তথ্য (১০৫)

মোবাইলের মেসেজ অপশন ব্যবহার করেও জানা যাবে তথ্য।
যেভাবে পাঠাবেনঃ PC NID লিখে পাঠাতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে— ভোটার নম্বর ভোটকেন্দ্রের তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও তথ্য জানা যাবে সহজেই। পদ্ধতিঃ ব্রাউজার থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ ‘ভোটকেন্দ্র’ মেনু নির্বাচন: এখানে পাওয়া যাবে দুইভাবে তথ্যঃ, এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা, এনআইডি ও জন্ম তারিখ দিয়ে সরাসরি অনুসন্ধান

এছাড়া ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি Google Maps–এ দেখার সুবিধাও রয়েছে। ফলে দূরত্ব ও যাওয়ার পথও জানা যাবে সহজে।

ভোগান্তি ছাড়াই ভোটের প্রস্তুতি
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব সেবা চালুর ফলে ভোটারদের আর কেন্দ্র খুঁজে হয়রানির শিকার হতে হবে না। প্রযুক্তির সহায়তায় দ্রুত, নির্ভুল ও ঝামেলাহীনভাবে ভোটসংক্রান্ত তথ্য পাওয়া এখন সবার নাগালে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!