চাঞ্চল্যকর অভিযোগ: গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়নে তারিক সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

গুম-নির্যাতন প্রসঙ্গে নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, দেশে সংঘটিত গুম ঘটনাগুলোতে সরাসরি নির্দেশনা দেওয়া হতো তৎকালীন প্রধানমন্ত্রীর কাছ থেকে এবং সেটি বাস্তবায়ন করতেন নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক

তিনি দাবি করেন, গুমের শিকার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানির মুখে পড়তে হতো। এমনকি তাদের গণভবনে ডেকে ‘নাটক সাজানো’ হতো বলেও অভিযোগ করেন তিনি।

তাজুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী পরিবারগুলো বহু বছর ধরে বিচার ও নিরাপত্তার দাবি জানিয়ে আসছে, এখন এসব অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন।

বিস্তারিত আসছে…

error: Content is protected !!