চান্দিনায় বাস-মাইক্রোবাস সংঘ*র্ষে দুইজন নি হ ত, ১৫ জন আ হ ত

মোঃ শাহরিয়া | বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

কুমিল্লার চান্দিনা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বিভাজন অতিক্রম করে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ করেছে। এতে দুইজন যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায়। নিহতরা হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৬) এবং ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনে আছড়ে পড়ে। পরে বাসটি বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি মহাসড়কে উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

error: Content is protected !!