জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “চুপ্পুর কাছ থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, তার চেয়ে সবাইকে বিষ খেয়ে মরে যাওয়া ভালো।”
শনিবার বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপি’র দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিপ্লবের সার্টিফিকেট যদি নিতে হয় চুপ্পুর কাছ থেকে, তাহলে সেটা মানে ছোট হাসিনার কাছ থেকে নেওয়া। আসলে ওনারা বড়টার কাছ থেকে নিতে চায়, কিন্তু বলতে পারে না।”
তিনি আরও বলেন, “একজন মুক্তিযোদ্ধাকেও যদি বলেন চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে—তাকে রাজি করাতে পারবেন না।”
এ সময় তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
📍 সূত্র: দেশ এডিশন নিউজ ডেস্ক, পটুয়াখালী