ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানগুলোতে সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ও ২৩ অক্টোবর হালুয়াঘাট (ময়মনসিংহ) ও নালিতাবাড়ী (শেরপুর) উপজেলার সীমান্ত এলাকায় টহল দল বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ইজিবাইক ও প্রাইভেটকারে ভারতীয় মদ, জিলেট ব্লেড ও পন্ডস বিউটি ক্রিম পাচারের চেষ্টা করছিল।
অভিযানে ১টি ব্যাটারি চালিত ইজিবাইক, ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬,৪০০ পিস জিলেট ব্লেড ও ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে এবং অভিযান অব্যাহত থাকবে।”
চোরাকারবারীদের শনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।