সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাকে কেন্দ্র করে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন কাজী নাজমুল হোসেন (তাপস)। তিনি মরহুম কাজী আনোয়ার হোসেন—নবীনগরের সাবেক চারবারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মণ্ডলির অন্যতম সদস্য—এর একমাত্র পুত্র।
নির্বাচনী প্রচারণায় কাজী তাপস বলেন,
“গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা ও প্রশাসনিক বাধা উপেক্ষা করে নবীনগরের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন-সংগ্রামে আমরা শক্ত অবস্থান ধরে রেখেছি।”
তিনি আরও উল্লেখ করেন,
“২০১৮ সালের জাতীয় নির্বাচনে নবীনগর থেকে ধানের শীষের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সাহস পর্যন্ত কেউ করেনি। সে সময় দলীয় প্রতীকে আমি নির্বাচন করেছি।”
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন না পাওয়ার প্রসঙ্গ টেনে কাজী তাপস বলেন,
“দল আমাকে মূল্যায়ন করেনি। কিন্তু নবীনগরের জনগণ ও আমার কর্মীবৃন্দ আমাকে চায়। জনগণের সে ভালোবাসা ও আস্থার কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে থাকার সিদ্ধান্ত অব্যাহত রেখেছি।”
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
“আমি বিশ্বাস করি, নবীনগরবাসীর নির্ভরযোগ্য প্রতীক হয়ে জনগণের আস্থা অর্জন করবে ‘ফুটবল’—ইনশাআল্লাহ।”