জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে—এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।’
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, ‘আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না।’
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আলো ও অগ্রগতির পথে—এ যাত্রায় কোনো শক্তিই যেন দেশকে পেছনে টেনে নিতে না পারে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সূত্র: নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজ
প্রকাশনা: দেশ এডিশন